‘আন্ধার’-এ মোহময় তুষি

‘আন্ধার’-এ মোহময় তুষি

ফন্ট সাইজ:

প্রকাশ্যে এলো নির্মাতা রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার নায়িকা নাজিফা তুষির লুক। গতকাল অভিনেত্রীর লুকের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা। সামাজিক মাধ্যমে সিনেমার শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম শেয়ার করেন রাফী। যেখানে দেখা যায়, আনমনে বসে আছেন তুষি। তার সামনে টেবিলের উপর রাখা একটি বই এবং চায়ের কাপ। টেবিলের উপর হাত দু’টি বাঁধিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। রাফী বলেন, নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন।

‘আন্ধার’-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি। এদিকে, নিজের লুক প্রকাশ করে তুষি লিখেছেন, প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না, ধন্যবাদ রায়হান রাফী, আমার লুকটা লিক করে দেয়ার জন্য। যাই হোক, ‘আন্ধার’র নাদিয়া আমার অভিনয় করা সবচেয়ে প্রিয় চরিত্র (আপাতত)। চরিত্রটি অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। তিনি লিখেছেন, আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি। আশা করি, বড় পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। তুষি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন- চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালি চৈতি প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন