সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম-১) মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করার নির্দেশ দিয়ে তফসিল ঘোষণা করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা নিবন্ধন নং ঢ-১৫৫৮, অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্নের লক্ষ্যে গঠনতন্ত্রের ১৫ ধারা মোতাবেক তফসিল ঘোষণা করা হলো।
১লা মার্চ সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ (সংস্থার নোটিশ বোর্ড)। ৮ই মার্চ বিকাল ৩টায় খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ ও শুনানি (নির্বাচন কমিশনারের কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয়, আজিমপুর, ঢাকা)। ৯ ও ১০ই মার্চ সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত মনোনয়ন বিক্রয় (সংস্থার কার্যালয়)। ১১ই মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল/জমা প্রদান। মনোনয়নপত্র ক্রয়ের রশিদ জমা দিতে হবে। ১২ই মার্চ সকাল ১০টায় মনোনয়ন যাচাই বাছাই। ১৫ই মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ই মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪শে মার্চ। ২৫শে মার্চ প্রতীক বরাদ্দ সকাল ১১টা। ৪ঠা এপ্রিল সংস্থার কার্যালয়, অরফানেজ রোড, বকশীবাজারে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নির্বাচনী তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
