বাড়ির গেটের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে ২টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বুধবার সকাল ৮টার দিকে নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে নিজাম উদ্দীন ও ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির গেটের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। গৃহকর্তা ইমদাদুল হকের ছেলে হোসেন মিয়া বলেন, সকালে বাড়ির লোকজন বোমা আকারের বস্তু দেখতে পায়। পরে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, বাড়ির মূল ফটকের সামনে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা আকারে বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এগুলো নিয়ে যায়। এসআই আব্দুল করিম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বোমাসদৃশ বস্তু রাখার ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন