মহেশপুরে আগুনে পুড়ে ৭ দোকান ভস্মীভূত

ফন্ট সাইজ:

ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দোকানে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সরঞ্জাম পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রকাশ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন