চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত ডাকাত ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। পুলিশ জানায়, আলীর বিরুদ্ধে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখমসংক্রান্ত মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া, তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আলীকে গ্রেপ্তারের জন্য আমাদের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। সে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
