ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ নারী

ফন্ট সাইজ:

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫ নারী। মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন- দু’দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। ফেরত আসা নারীরা হলেন- পাপিয়া আক্তার, শিমু আক্তার, শারমিন খাতুন, লাভলী খাতুন, রোজিনা খাতুন। তারা যশোর, নড়াইল, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ৪ বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন।

পরে পুলিশ তাদের আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারও ২ বছর কারও ৩ বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় তারা দেশে ফেরেন।

ওসি আরও জানান, ৫ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন