হুঙ্কার দিলেন সিলেট নগর এনসিপি সভাপতি এডভোকেট আব্দুর রহমান আফজাল। হবিগঞ্জের ঘটনার প্রেক্ষিতে তিনি সিলেটে বসেই এ হুঙ্কার দিয়েছেন। বলেছেন, ‘এ ঘটনা যদি আমার সিলেটে ঘটতো ইনশাআল্লাহ্ ৩/৪ টারে আমরা লইয়া পড়লামনে।’ হবিগঞ্জের ঘটনায় মঙ্গলবার রাতেই সিলেট নগরে বিক্ষোভ মিছিল করে নগর এনসিপি। এতে নেতৃত্ব দেন নগর এনসিপি’র আহ্বায়ক। ইতিমধ্যে তার নাম এনসিপি’র সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এনসিপি’র কেন্দ্রীয় টিমের নেতারা বর্তমানে হবিগঞ্জ ও মৌলভীবাজারে অবস্থান করছেন।
গতকাল দিনভরও ঘটেছে নানা ঘটনা। সিলেটের প্রতিবাদ সমাবেশে এডভোকেট আব্দুর রহমান আফজাল বলেন, ‘আমার তো ভাই শরীরে রক্ত গরম। আমার বয়স হতে পারে, দাড়িও আছে। কিন্তু শরীরে রক্ত গরম। এ ঘটনা যদি আমার সিলেটে ঘটতো, ইনশাআল্লাহ্ ৩/৪ টারে আমরা লইয়া পড়লামনে। সোজা হিসাব। কারণ আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, সেটি পূর্বপরিকল্পিত এবং সরকারের মদতে হয়েছে। প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এটাকে উৎসাহিত করেছে।’ তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভবিষ্যতে তারা রাস্তায় আসতে হলে হয় আমরা থাকবো, নতুবা তারা থাকবে।
সরকারের কাছে একটাই দাবি- আপনার হুন্ডা বাহিনীকে সামাল দেন। গুন্ডাবাহিনীর কারণে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনার গুন্ডাবাহিনী ঠিক করি লাউকা। যদি ঠিক না করতে পারেন তাহলে আমাদের বলেন। আমাদের গুন্ডাবাহিনী ঠিক করে দেবে।’ তিনি বলেন, ‘৩০ ও ৩১ তারিখ আমাদের সিলেটের প্রোগ্রাম। আমরা বেঁচে থাকতে সিলেটের মাটিতে এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেবো না। সরকারকেও বলছি, যদি ৩০ ও ৩১ তারিখ সিলেটে কোনো ধরনের অনাকাক্সিক্ষত, চুল পরিমাণ ঘটনা ঘটেÑ সম্পূর্ণ দায়ভার সরকারের নিতে হবে। আমরা এ ঘটনার দীর্ঘ প্রতিবাদ করমু ইনশাআল্লাহ্।’
