রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টিঅ্যান্ডটি সড়কে পৌরসভার পানি সরবরাহ লাইনের নির্মাণকাজ চলাকালে মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১১টার সময় শ্রমিকরা মাটির নিচে ধাতব আকৃতির বস্তু দেখতে পান। পরে সেগুলো মাটি থেকে তুলে মোবাইলে ছবি ধারণ করে পুনরায় মাটিচাপা দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন। পরে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানটি লাল সতর্কতামূলক টেপ দিয়ে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। রামগতি থানার ওসি লিটন দেয়া জানান, সকাল ১১টার সময় পৌরসভার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে টিঅ্যান্ডটি সড়কে পানির লাইন নির্মাণকাজের সময় শ্রমিকরা তিনটি যুদ্ধকালীন মর্টার শেল দেখতে পান। পরে পুলিশকে জানালে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো নিরাপদে অপসারণ ও নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ (Bomb Disposal) ইউনিটকে অবহিত করা হয়েছে।
সড়ক খননের সময় ৩টি মর্টার শেল উদ্ধার
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
