মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপি’র কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। গত ২৭শে জুলাই মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপি’র বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের বিষয়টি পরিলক্ষিত হয়।
তাই মৌলভীবাজার জেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক কুলাউড়া পৌর বিএনপি’র বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। কুলাউড়া পৌর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপি’র নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।
