বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

ফন্ট সাইজ:

বরিশাল সিটি করপোরেশনে তৃতীয় লিঙ্গের একজনকে চাকরি দিয়ে নজির স্থাপন করলেন প্রশাসক এড. বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে বরিশাল সিটি করপোরেশনে চাকরি দেয়া হয়েছে। তাকে করপে.ারেশনের প্রশাসকের দপ্তরে আপাতত নিয়োগ দেয়া হয়েছে। পরে তাকে তার সুবিধামতো দপ্তরে ন্যস্ত করা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান। মঙ্গলবার বিকাল ৫টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এড. বিলকিস আক্তার জাহান শিরীন।

নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক এড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি।

তিনি বলেন, ‘আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিলো। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারবো। এই সুযোগ করে দেয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এড. বিলকিস আক্তার জাহান শিরীন এর নিকট আমি চিরকৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন