ধানের বস্তার ভেতর লুকানো ছিল শুটার গান

ধানের বস্তার ভেতর লুকানো ছিল শুটার গান

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরের একটি বাড়ির সিঁড়িঘরে ধানের বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিজান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। মিজান গাজী ওই গ্রামের মজিদ গাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে একটি দল মিজানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় একতলা বাড়ির সিঁড়িঘরে রাখা ধানের একটি বস্তার ভেতর থেকে লুকানো অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, শুটার গান উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন