কিশোরগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে রিফাত মিয়া (৪) ও সাফা আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সর্ম্পকে আপন ভাইবোন ও রুবেল মিয়ার সন্তান।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে ছোটবোন সাফাকে নিয়ে রিফাত খেলছিলো। এক পর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পুকুরে নামে রিফাত। পরে উভয়েই পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুকুর থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। মিঠামইন থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন