হাইকোর্টের আদেশ স্থগিত, রুল নিষ্পত্তিতে ৪ সপ্তাহ

নির্দিষ্ট মামলা ছাড়া ‘শ্যোন অ্যারেস্ট’ নয়

হাইকোর্টের আদেশ স্থগিত, রুল নিষ্পত্তিতে ৪ সপ্তাহ

ফন্ট সাইজ:

নির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া গ্রেপ্তারকৃত কোনো আসামিকে অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না—হাইকোর্টের দেয়া এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে অন্তর্বর্তী আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।’ তার ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেত।
এদিকে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন