১২ ঘণ্টা গাছে কাটালেন মা ও ছেলে

১২ ঘণ্টা গাছে কাটালেন মা ও ছেলে

ফন্ট সাইজ:

আকস্মিক বন্যায় আসামের শিবসাগর জেলার হলাং কাটনি গ্রামের বাসিন্দা রেখামণি গগৈ ও তার সাত বছর বয়সী ছেলে টানা ১২ ঘণ্টা একটি আমগাছে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ১৯ জুলাই প্রবল বর্ষণের পর মাত্র এক ঘণ্টার মধ্যে তাদের গ্রামে বুক সমান পানি উঠে যায়। প্রথমে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখানেও পানি বাড়তে থাকায় সন্ধ্যা প্রায় আটটার দিকে বাড়ির উঠোনের একটি বড় আমগাছে উঠে যান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রেখামণি বলেন, অন্য নারীরা প্রথমে তার ছেলেকে কোলে নিয়ে গাছে ওঠেন, এরপর তাকেও ওপরে উঠতে সাহায্য করেন। রেখামণি বলেন, চারদিকে শুধু অন্ধকার ছিল। বেঁচে থাকার কোনো আশা যেন ছিল না। কিন্তু আমি সাহস হারাইনি। মা-ছেলে পুরো রাত গাছের ওপরই কাটান। তাদের কাছে কোনো খাবার বা পানিও ছিল না। তিনি বলেন, আমার ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে বলছিল, গাছের পাতা খেয়েও আমরা বেঁচে থাকতে পারব।

রেখামণি আরও বলেন, আমার নিজের জীবনের চেয়ে ছেলের জীবন আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই যেকোনো মূল্যে তাকে বাঁচানোর সংকল্প করেছিলাম। পরদিন সকালে উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে। এখন তারা বন্যার পানি নেমে যাওয়ার অপেক্ষায় একটি ত্রাণশিবিরে অবস্থান করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন