সৌদি আরবে একের পর এক হামলা

সৌদি আরবে একের পর এক হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবকে হামলার লক্ষ্যবস্তু করতে ইরাকের দিক থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের দিক থেকে আসা একাধিক ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চালকবিহীন এসব উড়োজাহাজ (ইউএভি) সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল।
সৌদির অভিযোগ, ড্রোনগুলো ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো উৎক্ষেপণ করেছে।

অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সর্বশেষ এই হামলার খবর এলো।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, গত কয়েক ঘণ্টায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী “একাধিক ড্রোন” সফলভাবে প্রতিহত করেছে।

এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, এই সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ইরাকের ভূখণ্ড থেকে চালানো হয়েছে এবং তা ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, সৌদির নিজেদের নিরাপত্তা ও সক্ষমতা রক্ষার বৈধ অধিকার রয়েছে এবং উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেয়ার অধিকারও দেশটি সংরক্ষণ করে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন