ঢাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

ঢাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

ফন্ট সাইজ:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার এক অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন