গণদাবি ফোরামের স্মারকলিপি

সিলেটের গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আহ্বান

ফন্ট সাইজ:

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি’র নিকট পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে সিলেট সার্কিট হাউজে তাদের কাছে এ স্মারকলিúি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সিলেট বিভাগের সকল পর্যটন স্থানে পর্যটন পুলিশ কেন্দ্রের কার্যালয় স্থাপন, সিলেট-ঢাকা মহাসড়কের হাইওয়ে úুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে úুলিশের স্থায়ী অফিস নির্মাণ, সিলেট মহানগরীর উত্তর দক্ষিণ ও পূর্ব পার্শ্বে কমপক্ষে দুইশ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্বলিত তিনটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, বিভাগীয় ফায়ার স্টেশনে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং সিলেট মেট্রোপলিটন এলাকার সকল থানায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণ ও আধুনিক সরঞ্জামাদি মজুত ও সরবরাহ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এ ছাড়া সিলেটি নাগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিúি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসাবে ঘোষণা করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে úাঠ্যúুস্তকে অন্তর্ভুক্তির ব্যবস্থা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ú্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দরে রূúান্তর এবং দেশি-বিদেশি সকল যাত্রীবাহী ও কর্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলúথের সিলেট হতে আখাউড়া úর্যন্ত বিদ্যমান রেলúথকে ব্রডগ্রেজ ডাবল লাইনে রূপান্তর করে উক্ত রেলপথের বিদ্যমান সকল স্টেশন উন্নয়ন ও আধুনিকায়ন, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয়লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর ও সম্প্রসারণের যাবতীয় উন্নয়ন কার্য অতিদ্রুত সম্পূর্ণ করে যানবাহন চলাচলের উúযুক্ত করার দাবি জানানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন