কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি

ফন্ট সাইজ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফকির মাহবুবুল আলম সভাপতি ও মুজাহিদ বিল্লাহ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গতকাল বিকালে ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম গত সেশনে জেলা সেক্রেটারি ছিলেন। তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের সন্তান। তিনি মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় কামিল (মাস্টার্স) অধ্যয়নরত। অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গত সেশনে জেলা শাখার অফিস সেক্রেটারি ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর গ্রামে। তিনি গুরুদয়াল সরকারি কলেজে গণিত বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের ব্যবসা শিক্ষা সম্পাদক নূরুল হুদা প্রধান অতিথি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা ছাত্রশিবিরের সদ্যসাবেক সভাপতি হাসান আল মামুন প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন