সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই তীরে গড়ে ওঠা কয়েকটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে মৃত্যুর পথে করতোয়া নদী। এ ছাড়াও মারাত্মক দূষণের স্বীকার এলাকার মানুষজন। অনেক মানুষের শরীরে ঘা-পাঁচড়া দেখা দিয়েছে। চলছে নদী দখলের প্রতিযোগিতা।
স্থানীয়রা জানান, নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরাসরি করতোয়া নদীতে বর্জ্য ফেলায় তীরবর্তী এক গ্রামের শতাধিক মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। গংগা প্রসাদ ও বাজিয়ার পাড়া এলাকায় অনেক প্রসেস মিল রয়েছে। পাইপ দিয়ে মিলের বর্জ্য পদার্থ করতোয়া নদীতে ফেলছে। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে নদীর রং কালো হয়ে গেছে। মাছ মরে যাচ্ছে। শতাধিক মানুষের পানিবাহিত রোগ, চর্মরোগ, চুলকানি ও জ্বর-ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নদীদূষণ রোধে স্থায়ী সমাধানের দাবি জানান।
শাহজাদপুরে শিল্পবর্জ্যে মরে যাচ্ছে করতোয়া নদী মানুষের শরীরে ঘা-পাঁচড়া
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
