জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

ফন্ট সাইজ:

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে তার।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় গত শুক্রবার পদত্যাগ করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। প্রেসিডেন্টের পদত্যাগের পর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Andalib

১১ ঘন্টা আগে

অস্থায়ী রাষ্ট্রপতি হয়েই যদি জাতীয় স্মৃতিসৌধে যান , কোন কারনে স্থায়ী হয়ে গেলে কী করবেন সেটা ভাবছি !

মন্তব্য করুন