স্টিল শিল্পে নতুন আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করল একেএস। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’-এর ‘মোস্ট স্টিল রিবারস প্রেডিউজড ইন ওয়ান মিনিট’ রেকর্ডের অধিকারী হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্টীল শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্ব পরিসরে নতুন স্বীকৃতি লাভ করেছে। ‘গিনেজ ওয়ার্ল্ড রেকডস’-এর নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী, একেএস মাত্র ১ মিনিট-এ ৫২টি স্টিল রিবার উৎপাদন করে, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এই রেকর্ড অর্জিত হয়েছে।
এ বিষয়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান মোমিন বলেন, ‘এই বিশ্বরেকর্ড অর্জন শুধু একেএস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি বাংলাদেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টিল উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
