নীরবতা ভাঙলেন আলিয়া

নীরবতা ভাঙলেন আলিয়া

ফন্ট সাইজ:

ভারতে নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি। শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে চুপ থাকার কারণে সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকারা। তবে দেরিতে হলেও তারকাদের ঘুম ভেঙেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা চুপ থাকলেও বুধবার গভীর রাতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কলম ধরেছেন সালমান খান। এবার ছাত্রদের আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ গিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে আলিয়া বলেন, গত কয়েক দিনের ঘটনায় আমার মন ভেঙেছে। প্রতিটি শিক্ষার্থীর অনড় অবস্থানের নেপথ্যে রয়েছে-একটি স্বপ্ন পূরণের আকাক্সক্ষা, একটি পরিবারের আশা এবং সেইসঙ্গে অসংখ্য ত্যাগ স্বীকার করে তাদের এক দীর্ঘ পথচলার কাহিনী। ওরা শুধু নিজেদের কথাই বলছে না, বরং একটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও সুপ্রশস্ত করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাহস আমাকে ভদ্রতার শিক্ষা দিলো। ওদের দৃঢ় সংকল্প আমাদের সকলের সামনে এক আয়না তুলে ধরলো। যেটা আমাদের প্রশ্ন করতে শেখালো যে, যারা দেশের আসল উত্তরাধিকার এবং যাদের হাতে দেশের ভবিষ্যৎ অর্পণ করাÑ আমরা কি সত্যিই সেই প্রজন্মের কথা শুনছি? এরপরই শিক্ষার্থীদের সমর্থন দিয়ে অভিনেত্রী বলেন, এই সংহতি শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ ওদের হাতেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন