অভয়নগরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে কর্মশালা

অভয়নগরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে কর্মশালা

ফন্ট সাইজ:

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে যশোরের অভয়নগরে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সূধীজনসহ ৩০ জন অংশগ্রহণ করেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম।

বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথি খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার আহবান জানান তিনি।

কর্মশালায় আর উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, অধ্যক্ষ আব্দুল লতিফ, মাহফুজা বেগম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন