জাল সনদধারী ৬৩ শিক্ষককে শুনানিতে ডাকলো মাউশি

ফন্ট সাইজ:

জাল সনদের অভিযোগে অভিযুক্ত কলেজ পর্যায়ের ৬৩ শিক্ষককে ব্যক্তিগত শুনানির জন্য ডেকেছে মাধ্যমিক ও দউচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বা নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেয়ায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে এ শুনানির আয়োজন করা হয়েছে।

বুধবার মাউশির কলেজ শাখা-৩ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের উপপরিচালক শফি মাহমুদ। অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা বাতিল বা স্থগিত করা হবে না, সে বিষয়ে আগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তবে শিক্ষকদের দেয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাউশির সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭, ২৮ ও ৩০ জুলাই এবং ২ আগস্ট পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) কার্যালয়ে এ শুনানি শুরু হবে। অফিস আদেশে আরও বলা হয়, অভিযুক্ত কোনো শিক্ষক যদি এরই মধ্যে পদত্যাগ, বরখাস্ত, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকেন, তাহলে সংশ্লিষ্ট অধ্যক্ষকে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ শুনাদিনতে উপস্থিত থাকতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন