রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।
ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
অনলাইন ডেস্ক
অনলাইন
১৩ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ১০ঃ৫৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
