বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

ফন্ট সাইজ:

প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ ছফার দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। মৃত্যুর প্রায় ২৫ বছর পর বুধবার দুপুর ১২টার দিকে দেহাবশেষ স্থানান্তর করা হয়।

২০০১ সালের ২৮ জুলাই মারা যান আহমদ ছফা। তিনি ছিলেন লেখক, প্রগতিশীল সাহিত্যকর্মী ও রাজনৈতিক চিন্তক। তবে ‘রাজনৈতিক কারণে’ ছফাকে সাধারণদের সঙ্গে দাফন করা হয়েছিল এমন প্রশ্ন ওঠে।

গত শনিবার বাংলা একাডেমিতে ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা ২০২৬’ শীর্ষক সেই অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আহমদ ছফা যখন মারা যান, তখন দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। কিন্তু সে সময় সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের ব্যক্তিরাই কবরস্থানের তত্ত্বাবধানে ছিলেন। তারা আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে দেননি।’

তিনি আরও বলেন, ‘ছফার মৃত্যুর পর তাকে কবর দিতে গিয়ে তিনি লাঞ্ছনার শিকার হয়েছিলেন। যে আহমদ ছফা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছেন বলা যায়, সেই আহমদ ছফাকে কবর দিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে।’

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহমদ ছফার কবর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অনুষ্ঠানে উল্লেখ করেন সলিমুল্লাহ খান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন