ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কুয়েত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কুয়েত

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি কুয়েতি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ‘কিফান’ নামের কুয়েতি ট্যাংকারে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, ইরানের রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় হরমুজ প্রণালি অতিক্রম করার সময় কুয়েতি ট্যাংকার ‘কিফান’কে লক্ষ্য করে ইরানের হামলার বিষয়ে একটি প্রতিবাদপত্র দেয়া হয়েছে। এ ঘটনায় জাহাজটির কয়েকজন নাবিক আহত হয়েছেন। 

ঘটনার বিষয়ে কুয়েতের পক্ষ থেকে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে হামলার বিস্তারিত পরিস্থিতি বা আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন