দর্শকের মুখোমুখি ফেরদৌসী মজুমদার

দর্শকের মুখোমুখি ফেরদৌসী মজুমদার

ফন্ট সাইজ:

দীর্ঘ অভিনয় জীবন ও তার অভিজ্ঞতা নিয়ে সরাসরি দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাট্যদল ‘অনুস্বর’-এর নিয়মিত উদ্যোগ ‘অনুস্বর সংলাপ’-এর চতুর্থ পর্বে অংশ নেবেন তিনি। আগামী ২৫শে জুলাই বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে হবে এ আয়োজন। এবারের আয়োজনের মূল বিষয় ‘জীবন ও অভিনয়’।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে নিজের পথচলা ও নাট্যাঙ্গনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন ফেরদৌসী মজুমদার। উপস্থিত দর্শক ও নাট্যপ্রেমীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। প্রতিষ্ঠার তৃতীয়বার্ষিকী ২০২২ সাল থেকে নিয়মিত এই ব্যক্তিত্বপ্রধান সংলাপের আয়োজন করে আসছে নাট্যদল অনুস্বর।

এর আগে প্রথম আয়োজনে সৈয়দ জামিল আহমেদ দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। নাটকের গতিপথ ও চর্চা নিয়ে সেই আয়োজন তরুণ নাট্যকর্মীদের মাঝে বেশ সাড়া ফেলে। মঞ্চ, ছোট পর্দা ও চলচ্চিত্রে সমানভাবে আলো ছড়ানো ফেরদৌসী মজুমদার তার শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ প্রক্ষেপণের জন্য প্রশংসিত। নাটকে অবদানের স্বীকৃতিতে একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। এখন টিভি নাটকে কমই দেখা যায় তাকে। খুব মনের মতো কিছু হলে তিনি অভিনয় করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন