মুখ খুললেন ভূমি

মুখ খুললেন ভূমি

ফন্ট সাইজ:

ভারত জুড়ে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলন, শিক্ষার্থীদের ক্ষোভ এবং প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে ভূমি লেখেন, হিংসা কোনো সমস্যার সমাধান নয়। আজ আমরা হিংসার ছবি দেখেছি। আমাদের দায়িত্ব দেশের তরুণদের জন্য নিশ্চিত করা যে, এই আন্দোলন যেন হিংসার পথে না যায় অথবা নিজের লক্ষ্য থেকে সরে না যায়।

গণতন্ত্র সংলাপের মাধ্যমেই শক্তিশালী হয়। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের কাছে শিক্ষা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। সেই বিশ্বাস আমরা ভেঙে যেতে দিতে পারি না। আমি আশা করি, শেষ পর্যন্ত জয় হবে সেই শিক্ষার্থীদের যারা আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটির শিকার হয়েছে। ভূমির মতে, দেশের শিক্ষাব্যবস্থায় এখনো একাধিক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি লেখেন, আমাদের শিক্ষাব্যবস্থার উন্নতি জরুরি। প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতা, সমান সুযোগের অভাব, শিক্ষকের সংকট এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ। এগুলো এমন সমস্যা, যেগুলোর দিকে গুরুত্ব দেয়া দরকার।

পোস্টের শেষে ভূমি জানান, তার বিশ্বাস দেশের শিক্ষাব্যবস্থার প্রতিটি ত্রুটি ধীরে ধীরে দূর হবে এবং এমন একটি পরিবেশ তৈরি হবে, যেখানে প্রত্যেক পড়ুয়া সমানভাবে শেখার, স্বপ্ন দেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। তবে যে ছাত্রদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে, তাদের উত্তর পাওয়ার অধিকার রয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিবর্তনের সূচনা হয় আলোচনার মাধ্যমেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন