পর্তুগালের প্রবাসী দর্শকদের গান শোনাবেন নগর বাউল জেমস। ২৬শে জুলাই দেশটির লিসবনের অন্যতম প্রধান ভেন্যু লিসবোয়া আও ভিভোতে অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। এর মাধ্যমে এবারই প্রথম পর্তুগালে কনসার্ট করতে যাচ্ছেন জেমস। এটি আয়োজন করেছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আজ ইউরোপ ট্যুরের উদ্দেশ্যে রওনা দেবে ব্যান্ড নগর বাউল। পর্তুগাল, লন্ডন ছাড়াও কয়েকটি দেশে গাইবেন তিনি।
