মাজারে হামলা-ভাঙচুর ও মাদক বন্ধের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ

ফন্ট সাইজ:

দেশব্যাপী আউলিয়া কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জুয়া, মদ, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সুফিবাদী সুন্নি মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম আয়োজিত এ মহাসমাবেশ সকাল ১০টায় শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে দেশজুড়ে সুফিবাদী সুন্নি অনুসারীদের দলে দলে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় বিভিন্ন ইস্যুতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের প্রতিনিধি এবং সুফিবাদী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন।

আরও বলা হয়, এই মহাসমাবেশে সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতার উপস্থিতি ঐক্য, নিরাপত্তা ও অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকদের প্রত্যাশা। মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন