জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও, জেলা জামায়াতের দাবি ‘দ্বিতীয় স্ত্রী’

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও, জেলা জামায়াতের দাবি ‘দ্বিতীয় স্ত্রী’

ফন্ট সাইজ:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে একই কক্ষে অবস্থান করতে দেখা যায়। একটি অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং অন্য অংশে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে বসে থাকতে দেখা যায় বলে ভিডিওতে প্রতীয়মান হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি আমরা খতিয়ে দেখছি।’

বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তারিখ জানা না থাকলেও তাদের তথ্য অনুযায়ী বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।’

এস ভুঁইয়া

৫ ঘন্টা আগে

সত্য হোক মিথ্যা হোক,জামাতের কিছু শুনলে কিছু মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে যায়,আর অন্য দলগুলোর কত ঘটনা দৈনিক ঘটতেছে তাহা কাহারো নজরে আসেনা।শাব্বাশ বাংলাদেশ।

রুহেল

৫ ঘন্টা আগে

যারা নিজেদের ‍সৎ লোক হিসাবে পোস্টার ছাপায়ে বিলি করে, অথচ চরিত্রে সততার কোন চিহ্ন নেই, সেই ১৯৭১ সাল থেকে যারা মিডিয়াকে শত্রু মনে করে, তারাই জামায়াত। তাদের পুচ্ছে এমন খবরে আগুন ধরে।

সিরু

৭ ঘন্টা আগে

জামাত ইসলামের ইসলাম কায়েমের পদ্ধতি জনগণের কাছে এখন পরিষ্কার।

মোঃ আবু বক্কর সিদ্দিক

৮ ঘন্টা আগে

এতো দিন জামাত বলেছে এই ভিডিও Ai দিয়ে তৈরী এখন দ্বিতীয় বৌ হয় কিভাবে? আর নির্বাচনী হলফনামায় তার বৌ তো একজন দেখাইল।

Binsuwaidi

৮ ঘন্টা আগে

একবার বলে ai আর একবার বলে দ্বিতীয় স্ত্রী । বয়সের পার্থক্য তো আকাশ পাতাল। এরা সত্যি মোনাফেক। আমির হামজার ভিডিও র জন্য অপেক্ষায় থাকলাম।

Mohammad Gias uddin

৮ ঘন্টা আগে

এরা সবগুলো বদমাইশ, মুখে আল্লাহ রাসূলের কথা বলে আর যত কাজ করে সব শয়তানের মতো।

Rafi

৯ ঘন্টা আগে

এমপি সাহেব জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

Andalib

৯ ঘন্টা আগে

ভালো মানুষ হলে জামায়াত করতেন না।‌

মন্তব্য করুন