নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার এএ প্রধান তুন মিয়াত নাইং বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, রাখাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন যুগ শুরু করার সুযোগ তৈরি হয়েছে। মেজর জেনারেল তুন মিয়াত নাইং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ-রাখাইন সম্পর্কের ক্ষেত্রে বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।
মিয়ানমারের সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান সুইও ড. খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে জানান, মিয়ানমার সরকার ও এএ- উভয় পক্ষের বার্তা চলমান যোগাযোগ ও আলোচনারই প্রতিফলন। তিনি বলেন, এসব যোগাযোগ নতুন বাংলাদেশ সরকারের ওপর তাদের আস্থার প্রকাশ এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহের ইঙ্গিত বহন করে। সম্প্রতি ড. খলিলুর রহমান নিশ্চিত করেছেন যে, রোহিঙ্গা ইস্যুতে ঢাকা উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে বাংলাদেশ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ ও জাতিসংঘের সঙ্গেও কাজ করে যাচ্ছে। সূত্র: দ্য ইরাবতী।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় আরাকান আর্মি পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা
মানবজমিন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
