বিধিমালা সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে ইসি

স্থানীয় সরকার নির্বাচন

বিধিমালা সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে ইসি

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়েছে। এটি ইসির ১২তম কমিশন সভা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন।

কমিশন সূত্র জানিয়েছে, সভার আলোচ্যসূচির বিষয়ে স্থানীয় সরকারের সব নির্বাচনে আইন ও আচরণ বিধিমালাসংশোধনের বিষয়টি কমিশন সভায় উত্থাপন করা হবে। এক্ষেত্রে কমিশন যেটা আলোচনা করতে চাইবে, সেটা আলোচনা করবে। তাছাড়াও, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে অনুরোধ জানানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন