সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পিআইসিইউতে ওই দুই শিশু মারা যায়। এ নিয়ে গত চার দিনে সিলেটে ৮ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সিলেটের হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৩ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিনে ১০৫ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন রোগী ভর্তি রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন