নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো যুক্তরাজ্য। প্রথম ভাষণ দেওয়ার আগে নিজের মা আইলিন বার্নহ্যামকে জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে। এর আগে দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ায় তাঁর বাবা রয় বার্নহ্যাম জানেন না যে তাঁর ছেলে এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গত সপ্তাহান্তে মায়ের ও ভাইদের সঙ্গে বাবার পরিচর্যাকেন্দ্রে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বার্নহ্যাম বলেন, এটি আমাদের পুরো পরিবারের অর্জন। যদিও বাবা জানেন না আমি প্রধানমন্ত্রী হয়েছি, তবুও আমার মনে হয় আমরা যেন একসঙ্গেই এই অর্জন করেছি।
প্রধানমন্ত্রী হয়েই মাকে জড়িয়ে ধরলেন বার্নহ্যাম
লন্ডন থেকে সংবাদদাতা
অনলাইন
১৯ ঘন্টা আগে
২০ জুলাই (সোমবার), ২০২৬, ১০ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আমিন উদদীন
৮ ঘন্টা আগেসকল ধর্মে " মা " মর্যাদার আসনে অধিষ্ঠিত , মাতা পিতার গর্বিত সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পিতার সুস্থতা কামনা করি মহান রবের প্রতি , এই সফল ও সার্থক জীবনে বৃদ্ধ মাতা পিতা জীবিত থাকাও আল্লাহর দান ও সৌভাগ্যের বিষয় , শুকরিয়া ।