তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা জামায়াতের

গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগ

তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা জামায়াতের

ফন্ট সাইজ:

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর ও প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।
ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

ফয়সাল মাহবুব

৩৫ মিনিট আগে

প্রথমত তার বিবাহিত স্ত্রী। তিনি তার বিবাহিত স্ত্রী নিয়ে কোথায় যাবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
এ বিষয়ে কারো হস্তক্ষেপ কাম্য নয়। ব্যক্তিগত বিষয়ে যারা ভিন্নভাবে পাবলিস্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

আনিস উল হক

৩ ঘন্টা আগে

মুঘল ই আযম সিনেমার একটা গান আছে না - পেয়ার কিয়া তো ডরনা কিয়া - ?

মন্তব্য করুন