মেহেরপুরে স্ত্রী জাহানারা খাতুনকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। রেজাউল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ১৫ই নভেম্বর রাতে জাহানারা স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় তার স্বামী একটি পুকুর পাড়ে তাকে শ্বাসরোধে হত্যা করে এমন অভিযোগে পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটকের পর রেজাউল ঘটনায় সঙ্গে জড়িত স্বীকার করলে পরবর্তীতে তাকে মেহেরপুর আদালতে নেয়া হয়। সেখানে আসামি আদালতের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
ওই মামলা রায়ে রেজাউলের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি পক্ষে আলমগীর ইকবাল ও সরকার পক্ষে পিপি নজরুল ইসলাম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
