প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা পেল ‘গ-০১৬৪৩৬৪’

প্রতিবন্ধী কল্যাণ সমিতির লটারির ড্র অনুষ্ঠিত-

প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা পেল ‘গ-০১৬৪৩৬৪’

ফন্ট সাইজ:

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) আয়োজিত সরকার অনুমোদিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিট।
রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ডা. ফারজানা আরজুমান্দ। এ ছাড়া উপসচিব মো. হুমায়ুন কবীর, বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আবদুস সাত্তার দুলাল, জাতীয় লটারি প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তত্ত্বাবধানে লটারির ড্র পরিচালিত হয়।

ঘোষিত ফলাফলে দ্বিতীয় পুরস্কার ৭ লাখ টাকা পেয়েছে ‘জ-০৯১৪৯৯৫’ নম্বরের টিকিট। তৃতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে পেয়েছে ‘ঋ-০৬২৮১৩৫’, ‘গ-০৮০৫০৯৭’ ও ‘ছ-০২৮৫৫০১’ নম্বরের তিনটি টিকিট।
চতুর্থ পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা করে পেয়েছে ‘গ-০৬৩৬৫৬০’ ও ‘ক-০৫২৪৬০৭’ নম্বরের দুটি টিকিট। পঞ্চম পুরস্কার ২০ হাজার টাকা পেয়েছে ‘গ-০১৭৪৭৪৭’ নম্বরের টিকিট।

এ ছাড়া ষষ্ঠ পুরস্কারে ১০টি টিকিটকে ৫ হাজার টাকা করে, সপ্তম পুরস্কারে ১০০টি টিকিটকে ২ হাজার টাকা করে এবং অষ্টম পুরস্কারে ৮৩০টি টিকিটকে ১ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়েছে। সপ্তম ও অষ্টম পুরস্কার ক থেকে ঞ সব সিরিজের জন্য প্রযোজ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরস্কারপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন