‘ইয়ামালের সেই ছবিটা... স্রেফ পাগলামি!’

ফাইনালের আগে স্মৃতি হাতড়ালেন মেসি

‘ইয়ামালের সেই ছবিটা... স্রেফ পাগলামি!’

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের মহারণের সমান্তরালে ফুটবল বিশ্ব মেতে আছে এক রূপকথার গল্পে। ২০০৭ সালের শেষভাগে বার্সেলোনার এক দাতব্য ক্যাম্পেইনের জন্য প্লাস্টিকের টাবে ছয় মাসের এক শিশুকে গোসল করান ২০ বছর বয়সী এক তরুণ ফুটবলার- যার মাথায় ছিল ঝাঁকড়া চুল আর মুখে লাজুক হাসি। সেই তরুণটি ছিলেন লিওনেল মেসি, আর টাবের শিশুটি লামিন ইয়ামাল। ১৯ বছর পর সেই শিশুটিই এখন স্পেনের প্রধান অস্ত্র হয়ে মেসির আর্জেন্টিনাকে হারানোর ছক কষছে। ২০২৪ সালে ভাইরাল হওয়া সেই ঐতিহাসিক ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং মেসি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুটবল কিংবদন্তি টম ব্রেডির সঙ্গে আলাপচারিতায় লিওনেল মেসি বলেন, ‘লামিনের সঙ্গে সেই ছবিটা... যখন সে একদম শিশু ছিল, তখনকার একটা ছবির পর আজ আমরা ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি। এটা স্রেফ পাগলামি!’ বার্সেলোনার সাবেক ১০ নম্বর জার্সিধারী মেসি তার প্রিয় ক্লাবের বর্তমান ‘নাম্বার টেন’ ইয়ামালকে নিয়ে স্তুতি ঝড়ালেন। তিনি বলেন, ‘লামিন একজন দুর্দান্ত খেলোয়াড়। সে আমার ভালোবাসার ক্লাবে খেলে, তাই আমি সবসময়ই তাকে অনুসরণ করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকন, সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। এবার তার সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ।

তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এবার (ফাইনালে) সে সফল হতে না পারে। তবে আমি তাকে শুভ কামনা জানাই। সত্যি বলতে, জীবন কত অদ্ভুত, এই ছবিটাই তার প্রমাণ।’ সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার হয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে ঘরোয়া ট্রেবল জেতাতে বড় অবদান রাখনে ইয়ামাল।

তাকে রুখতে আর্জেন্টিনা যে প্রস্তুত, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, ‘আমরা একটা ভালো ম্যাচ খেলার চেষ্টা করবো যাতে সে তার সেরাটা দিতে না পারে। যদিও কাজটা কঠিন। স্পেনের মতো ওরও দারুণ কিছু শক্তি আছে, তবে আমাদের নিজস্ব শক্তিও কম নয়।’ ইতিমধ্যেই বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ইয়ামাল। এই তরুণ তুর্কিকে আগামীর বিশ্বসেরা মানলেও, আগামীকালের হাইভোল্টেজ ফাইনালে ‘গুরু’ মেসি যে ‘শিষ্য’ ইয়ামালকে এক চুলও ছাড় দেবেন না, তা স্পষ্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন