সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ঘণ্টা পর অনুষ্ঠান শেষে পুনরায় হেঁটেই তিনি মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে ফিরে আসেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে ৩ নম্বর গেট হয়ে ফিরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এ সময় সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য তার গতিপথের দুই পাশে অবস্থান নেন। এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন