গত ২১শে ফেব্রুয়ারি বড় মেয়ের বাসায় ভোর ৪টা ১৫ মিনিটে চট্টগ্রাম সী কাস্টমস-এর এসিস্ট্যান্ট কালেক্টার ও আগ্রাবাদ ক্লাবের প্রাক্তন সেক্রেটারি মোখলেসুর রহমানের সহধর্মিণী, বিশিষ্ট লেখিকা ও বাংলাদেশ বেতারের প্রোগ্রাম প্রডিউসার মেহবুবা মোখলেস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা চকবাজার (পুরাতন মৌলভী পাড়া) জামে মসজিদে তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
শোক সংবাদ
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
