আর্জেন্টিনাই আবার চ্যাম্পিয়ন হবে: ইমরান

তারকার চোখে বিশ্বকাপ

আর্জেন্টিনাই আবার চ্যাম্পিয়ন হবে: ইমরান

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার পছন্দের দল আর্জেন্টিনা। বরাবরই এ দলটির সাপোর্ট করেন তিনি। এবারো বিশ্বকাপের উন্মাদনায় ভেসেছেন ইমরান। ফেভারিট দলগুলোর খেলা একদমই মিস করেননি। বন্ধু ও কলিগদের নিয়ে উপভোগ করছেন আর্জেন্টিনার খেলাগুলো। ইমরান বলেন, এবার অন্য এক আর্জেন্টিনা খেলছে। আমার দেখা বিশ্বকাপের সব থেকে ভালো টিম এটা। আর মেসির উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করছে। তিনি নিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিজে গোল করছেন, অন্যকে করাচ্ছেন। এ যেন এক ঐশ্বরিক ব্যাপার। এবারো খেলা নিয়ে অনেক মজা হচ্ছে। আমার বন্ধুদের মধ্যে অনেকেই ব্রাজিল সমর্থক। তাদের সবার মন খারাপ। তাদের অনেকে চেয়েছেন আর্জেন্টিনাও বাদ যাক। কিন্তু সেটা হয়নি। শকুনের দোয়ায় গরু মরে না (হেসে)। আর্জেন্টিনা এবার ফাইনালে খেলছে স্পেনের সঙ্গে। আমি খুবই আশাবাদী। আর্জেন্টিনাই আবার
চ্যাম্পিয়ন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন