বিতর্কের মুখে জ্যাকলিন

বিতর্কের মুখে জ্যাকলিন

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আবারো আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং তার নতুন মিউজিক ভিডিও ‘জুগনি’কে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। গত ১৫ই জুলাই মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু ঠুকরাল ও বি প্রাক। মুক্তির পর থেকেই গানটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেললেও, গানের কথা বা সুরের চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিডিওর একটি নির্দিষ্ট দৃশ্য। নেটিজেনদের দাবি, মিউজিক ভিডিওর এক দৃশ্যে নাচের সময় জ্যাকলিনের পোশাক সরে যাওয়ার মুহূর্তও ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে বলেই দাবি ভক্তদের। তবে সেই দৃশ্যের স্ক্রিনশট এবং ওই অংশের ছোট ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা। এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই নির্মাতারা নাকি ভিডিও’র ওই অংশ পুনরায় সম্পাদনা করেছেন। বর্তমানে অনলাইনে থাকা গানের সংস্করণে বিতর্কিত বলে দাবি করা দৃশ্যটি ঝাপসা করে দেয়া হয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত জ্যাকলিন বা ‘জুগনি’র নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ভিডিওটি আদৌ নতুন করে সম্পাদনা করা হয়েছে কিনা- সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু
জানানো হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন