প্রতিদিন ‘মাস্তুল’র ১৩ শো

প্রতিদিন ‘মাস্তুল’র ১৩ শো

ফন্ট সাইজ:

শুক্রবার থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি প্রতিদিন মোট ১৩টি শো পাচ্ছে। যা স্বাধীন ধারার বাংলা চলচ্চিত্রের জন্য ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন নির্মাতা। তিনি বলেন, একই সময়ে হলিউডের বড় বাজেটের সিনেমা চললেও ‘মাস্তুল’র শো সংখ্যা সন্তোষজনক। বাংলা সিনেমার বর্তমান মন্দা বাজারেও ছবিটির উপর আস্থা রাখায় সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন