কক্সবাজার সমুদ্র সৈকতে টর্নেডোর হানা

কক্সবাজার সমুদ্র সৈকতে টর্নেডোর হানা

ফন্ট সাইজ:

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। এসময় সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে এই টর্নেডো আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল এই টর্নেডো। এ সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন