ডিএনসিসি -গুলশান সোসাইটির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম শুরু

ডিএনসিসি -গুলশান সোসাইটির মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম শুরু

ফন্ট সাইজ:

বর্ষা মৌসুমের ডেঙ্গুর প্রক্কোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার থেকে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। শুক্রবার গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বিকেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মত এত মানুষের মৃত্যু আর কোথাও হয়না। তিনি বলেন, শুধু অসচেতনতা এবং দ্বায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। বিষয় টা খুবই উদ্বেগজনক এবং হতাশাজনক। এই মৃত্যু আমার এড়াতে পারি সচেতনতা এবং দ্বায়িত্বশীলতার মাধ্যমে।

গুলশান সোসাইটির সভাপতি বলেন, মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধ একদিন বা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার নয়। এজন্য গুলশান সোসাইটি সারাবছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন