বন্ধুত্বের অনন্য নজির

বন্ধুত্বের অনন্য নজির

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে বন্ধুত্বের নতুন উদাহরণ তৈরি করলেন টালিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বন্ধুর একফোন পেয়েই সোজা মুম্বই ছুটে গেলেন টালিউডের ‘লেডি সুপারস্টার’। গত ১২ই মে মৌনী রায়ের বিচ্ছেদের গুঞ্জন ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল সিনেপাড়ায়। সূর্য নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে অভিনেত্রী জানিয়েছিলেন, দাম্পত্য ভাঙলেও তাদের বন্ধুত্ব চিরন্তন। তারপর থেকেই যেন নায়িকার গতিবিধিতে আরও বেশি নজর পাপারাজ্জিদের। ডিভোর্স ঘোষণার পর মৌনী নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন।

সম্প্রতি যার রাগ গিয়ে পড়ে ফটো সাংবাদিকদের ওপর। পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানির বাড়াবাড়িতে বিরক্ত হয়ে মেজাজ হারান মৌনী রায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়ায় সমালোচনার শিকার হতে হয় নায়িকাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে মৌনী জানান, আমি তো আপনাদের সর্বত্র ডেকে বেড়াই না। তাই দয়া করে আমার ছবি না তুললেই আমি কৃতজ্ঞ থাকবো। মৌনীর এই মন খারাপের সময়ে পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী। অভিনেত্রীর সঙ্গে আড্ডার ছবি ভাগ করে নিয়ে মৌনী জানিয়েছেন, ওর কাছে আমি কৃতজ্ঞ। ওকে শুধু বলেছিলাম আসতে আর ১০ মিনিটে নিজের বাড়ি, সংসার-সন্তান সব ছেড়ে আমার কাছে চলে এসেছে। পাল্টা শুভশ্রী ভালোবাসা জানিয়ে লিখেছেন, তোমাকে খুব ভালোবাসি। আর দুই অভিনেত্রীর বন্ধুত্বের এমন সমীকরণ বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনায়। রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’র বিচারকের আসনে দুই অভিনেত্রীকে দেখা গিয়েছিল। আর তখন থেকেই দুইজনের বন্ধুত্বের সূত্রপাত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন