পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন ববিতা

পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন ববিতা

ফন্ট সাইজ:

জীবনের শেষ প্রান্তে এসে কল্যাণকর কাজ করে যেতে চান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। সেই ভাবনা থেকেই নিজ পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। সম্প্রতি বোনদের সঙ্গে নিয়ে জন্মভিটা যশোরের বিজয়নগর সফরে গিয়ে তিনি মসজিদ নির্মাণের জমি চূড়ান্ত করেছেন। ববিতা বলেন, খুব শান্তি লাগছে। এখানে খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন