আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ে করবেন পরীমনি

তারকার চোখে বিশ্বকাপ

আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ে করবেন পরীমনি

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার পছন্দের দল আর্জেন্টিনা। দলটির কোনো খেলা মিস করেননি তিনি। এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে এ নায়িকার পোস্ট নজর কেড়েছে সবার। ম্যাচ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলবো, ফাইনাল। এরপর ম্যাচ শেষে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেইনের ছবি পোস্ট করে পরী লেখেন, হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! খেলা নিয়ে পরীমনি বলেন, আর্জেন্টিনা ছাড়া কোনো কথা হবে না। প্রতিটি ম্যাচ দারুণ লড়াই করে জিতেছে তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে শেষ সময়ে আর্জেন্টিনার খেলাটা ছিল ম্যাজিকেল। গোল অন্যরা করলেও গোলগুলোর পাস দিয়েছেন মেসি। বারবার প্রমাণ করেছেন যে তিনিই সেরা। তার সমতুল্য কেউ নেই ফুটবলে। ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের। কাপ জিতলে বিয়ে করবো বলেছি। দেখা যাক, আর্জেন্টিনা কাপ জিতুক সেটা চাই। আর বিয়েটা সময়ই বলে দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন